Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফ্রান্সে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইন নিষিদ্ধ 
Wednesday May 27, 2020 , 4:47 pm
Print this E-mail this

কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে

ফ্রান্সে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইন নিষিদ্ধ


কভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স। বুধবার ফ্রান্স সরকার এক আদেশে জানিয়েছে, আগের যে আদেশে কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করা হলো। এখন থেকে এ রোগীদের ক্ষেত্রে এ ওষুধ আর ব্যবহার করতে পারবে না হাসপাতালের ডাক্তাররা। ফ্রান্সের এ সিদ্ধান্ত আসলো বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ার এ ওষুধের পরীক্ষামুলক প্রয়োগ স্থগিতের দুইদিন পর। এ ওষুধ মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচও। ব্রিটিশ জার্নাল ল্যানসেট জানায়, যে সব রোগীদের ম্যালেরিয়ার এ ওষুধ দেয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং হৃদযন্ত্রেও সমস্যা হয়। এছাড়া আরো হাতাশাজনক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে এ ওষুধে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রেও হাইড্রোক্সিক্লোরকুইন নিরাপদ প্রমাণ হয়নি। সোমবার ডব্লিউএইচও জানিয়েছে, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে।

সূত্র : রয়টার্স




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং