Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ : ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ 
Friday April 8, 2022 , 12:38 pm
Print this E-mail this

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে-ওসি এস এম জিয়াউর হক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ : ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সাখাওয়াত ওই উপজেলার চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার শম্ভুপর ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর হক তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাখাওয়াত হোসেন তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা