Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফের বরিশালে ডেঙ্গু আক্রান্তে দুই রোগীর মৃত্যু 
Thursday November 14, 2024 , 11:51 pm
Print this E-mail this

ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি-ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল

ফের বরিশালে ডেঙ্গু আক্রান্তে দুই রোগীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু হলো।এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৮০ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩০৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার হেলেনা বেগম (৫১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভোলা সদরের উত্তর দিঘলদী এলাকার মোশারেফ (৩৫) ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল। এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৮০ ডেঙ্গুরোগীর মধ্যে ১৪ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কেউ ভর্তি হননি। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৭৮ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৩ জন, পটুয়াখালীতে ৮ জন, ভোলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ২ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৬ হাজার ৬৬৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩১৪ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৪৭ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৬ জন, পিরেজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় তিনজন, পটুয়াখালীতে ১ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি