Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা 
Friday March 20, 2020 , 12:19 pm
Print this E-mail this

প্রতিটি ইউনিয়নে ৩টি করে তথ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠন করা হয়

পিরোজপুর কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুর কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের হল রুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সামসুদ্দোহা চান, মাহামুদ খান খোকন, এলিজা সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু প্রমূখ॥ সভায় প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরন ব্যাধি রোগ করোন ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে উপস্থিত সকলকে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা ভিডিও তথ্য উপাত্থের মাধ্যমে অবহিত করেন এবং ইউপি সদস্যদেরকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ বিষয়ে অবহিত করার জন্য বলা হয়। প্রতিটি ইউনিয়নে ৩টি করে তথ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠন করা হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা