Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ঢাকায় নাটকীয়তা, বরিশালে ধুম্রজাল 
Thursday July 9, 2020 , 7:13 am
Print this E-mail this

এক সপ্তাহকাল ধরে সরকারের এই মন্ত্রীর করোনা আক্রান্তের খবর নিয়ে ধম্রজালে সৃষ্টি হয়েছে নানা খবর

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ঢাকায় নাটকীয়তা, বরিশালে ধুম্রজাল


শাকিব বিপ্লব, অতিথি প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সরকার দলীয় সাংসদ জাহিদ ফারুক শামীম প্রকৃত অর্থে কি করোনা আক্রান্ত ? এর বাস্তাবিক সঠিক তথ্য নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ স্বয়ং প্রতিমন্ত্রী এ বিষয় মুখ খুলছেন না। তিনি কোথায় আছেন তা নিয়েও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ৩ দফা নমুনা টেস্টে দুই বার পজিটিভ একবার নেগেটিভ রেজাল্ট আসায় শেষান্তে তিনি ঢাকা সামরিক হাসপাতাল সিএমএইচএ ভর্তি হতে বাধ্য হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ নমুনা টেস্টে ফের করোনা মুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করায় সপ্তাহকাল চিকিৎসা শেষে এখন তিনি নিজ বাসায় যাওয়া প্রস্ততি নিয়েছেন। একবার পজেটিভ আরেক বার নেগেটিভ এরূপ নাটকীয়তায় প্রশ্ন উঠেছে একজন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দেশের সর্বোচ্চ নির্ভোরযোগ্য এবং দায়িত্বশীল হাসপাতাল কর্তৃপক্ষের যদি এই হাল হয় (!) তাহলে সাধারণ হাসপাতালে করোনা পরীক্ষার ফলাফল কতটা বিশ্বাসযোগ্য? করোনা পরীক্ষার ফলাফল নিয়ে এইরূপ দ্বিধাদ্বন্দ্বে প্রতিমন্ত্রী সদ্য অনুষ্ঠিত বাজেট অধিবেশনে অংশ নিতে পারেননি বলে নির্ভরযোগ্য একটি সূত্রটির দাবী। ঢাকার ওই সূত্র এমন তথ্য দিয়ে বলছে, সার্বিক পরিস্থিতিতে প্রতিমন্ত্রী জহিদ ফারুক শামীম যেমন বিব্রত, তদরূপ সরকারের উচ্চ মহলও বিষয়টি নিয়ে বিস্মিত হলেও কেউ এই বিষয় নিয়ে মুখ খুলছেন না। বরং প্রতিমন্ত্রীর করোনা টেস্ট নিয়ে নাটকীয় পরিস্থিতি সামাল দেয়ার কৌশল নিয়েছে সম্ভবত বিতর্ক এড়াতে। সিএমএইচ কর্তৃপক্ষও প্রতিমন্ত্রীর করোনা টেস্ট নিয়ে বিভ্রান্তির কারণ বাহিরে তথা মিডিয়ার কাছে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ভিন্নভাবে এড়িয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২৯ জুন জাতীয় ও বরিশালের স্থানীয় মিডিয়ায় প্রকাশ পায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন কর্মকর্তা আসিফ আহম্মেদ এই বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করলে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই মন্ত্রীর করোনা আক্রান্তের খবর দেশব্যাপী ছড়িয়ে পরে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের নিজ নির্বাচনী এলাকা বরিশালে এই খবরে তার অনুসারী নেতা কর্মীদের মধ্যে উদ্বিগ্নতা পরীলক্ষিত হয়। অনেকেই বিষয়টি নিশ্চিত হতে ঢাকাসহ বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করতে দেখা গেছে, শোনা গেছে। ঢাকার আরেকটি সূত্র জানায়, জাতীয় সংসদে অধিবেশনে অংশ নিতে গেলে সকল সংসদ মন্ত্রীবর্গদের করোনা টেস্ট করে শারীরিক ফিটনেছ নিশ্চিত হওয়ার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কারণ সংসদের ১৫৮ জন কর্মকর্তা কর্মচারীসহ বেশ কয়েকজন মন্ত্রী করোনায় আক্রান্ত। ইতোমধ্যে বয়সগত কারণে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার আশঙ্কা থেকে ৩৬জন সাংসদকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংসদে যাওয়া থেকে বিরত থাকার নিদের্শনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বরিশালের সাংসদ ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, ভোলার তোফায়েল আহম্মেদ, ঝালকাঠির আমু হোসেন আমু ও পিরোজপুরের সাংসদ এবং জাপার একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নাম রয়েছে। ৩০ জুন বাজেট অধিবেশনকে সামনে রেখে করোনামুক্ত কিনা নিশ্চিত হতে পানিসম্পদ প্রতিমন্ত্রী দুই দিন পূর্বে সংসদে যাওয়ার প্রস্তুতিমূলক সিএমএইচ হাসপাতালে তার নমুনা পরীক্ষা দিয়ে আসেন। ওই দিন দুপুরে হাসপাতাল থেকে ফিরে আসার পর রাতে তাকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত। ফলশ্রুতিতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বাজেট অধিবেশনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়ে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমকে তার পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য বক্তব্য রাখার নির্দেশনা দিয়ে বিষয়টি সংসদের সচিবকে অবহিত করেন। জানা যায়, বাজেট অধিবেশনে কোন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্ধ দিলে রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী। এবার বাজেটের পানিসম্পদ মন্ত্রণালয় বিশেষ বরাদ্ধ দেওয়ার বিষয়টি আগেভাগেই প্রতিমন্ত্রী অবহিত হয়েছিলেন। যে কারণে তিনি সংসদের বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু করোনা আক্রান্তের কারনে সংসদে না গিয়ে ৩০ জুন দুপুরে প্রতিমন্ত্রী ফের সিএমএইচ এ যান এবং করোনার বিষয়টি আরো নিশ্চিত হতে তার নমুনা টেস্টে দিয়ে আসেন। ওই দিন রাতে সিএমএস কর্তৃপক্ষ মন্ত্রীকে আশ্বস্ত করে যে, তিনি এখন করোন মুক্ত। মাত্র দুই দিনের ব্যবধানে করোনার ফলাফল পাল্টে যাওয়ায় জাহিদ ফারুক শামীম কিছুটা বিস্মিত হলেও আশ্বস্ত হয়ে তার নিজ বাসভবন বাড়িধারা ডিএসএসএ অবস্থান নেন। ওই সূত্রটি জানায়, প্রতিমন্ত্রী করোনায় আক্রান্তের পজেটিভ রেজাল্ট পাওয়ার সময়কালে তার শরীরে এ রোগের কোন উপসর্গ দেখা যায়নি বা তিনি অনুভব করেননি বলে পারিবারিক একটি সূত্র অভিমত ছিল এমনটি। কিন্তু করোনা নেগেটিভ রেজাল্ট আসা ৩০ জুন রাতে হঠাৎ করে সরকারের স্বচ্ছ মন্ত্রীদের একজন জাহিদ ফারুক শামীমের শরীরে পরির্বতন দেখা দেয় করোনা উপসর্গের আলামতে। ওই রাতে গলা ব্যাথা ও শরীরে তিনি জ্বর অনুভব করেন। যা করোনা উপসর্গের লক্ষণ হওয়ায় প্রতিমন্ত্রী কিছুটা বিচলিত হন। পরদিন ১ জুলাই তিনি সিএমএইচএ দ্রুত ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া শুরু করেন। এবং ওই দিনই তিনি আবারও তার শরীর থেকে নমুনা পরীক্ষা করান। ২ জুলাই তাকে অবহিত করা হয় তিনি এখন সম্পন্ন করোনা মুক্ত, তার নমুনা পরীক্ষায় এমন ফলাফলই এসেছে বলে সিএমএইচ এর চিকিৎসকরা নিশ্চিত করেন। তদুপরি প্রতি মন্ত্রী সিএমএসএ থেকে চিকিৎসা নিচ্ছেন শারীরিক অসুস্থ বোধ করায়। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিন দফা নমুনা টেস্টের ফলাফল দুই রকম আসায় বরিশাল সদর আসনের এই সাংসদ ও প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের উপর বিশ্বাস হারানোসহ তিক্ত বিরক্ত হন। কিন্তু তিনি সরকারের মন্ত্রী হওয়ায় এই বিষয়টি নিয়ে বারাবাড়ি অর্থাৎ প্রতিবাদ বা কৈফিয়ত চাওয়া থেকে বিরত থাকেন। প্রতিমন্ত্রীর শরীরে করোনা নিয়ে বিভক্তিময় ফলাফলে নাটকীয় পরিস্থিতি নিয়ে খোদ সরকারের ভিতরে এবং আওয়ামীলীগের হাই কমান্ড বিস্মিত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এনিয়ে আলোচনা ও হাস্যরহস্য এক কান থেকে অন্য কানে পৌছে যাওয়ায় ঢাকায় জাহিদ ফারুক শামীমের করোনা আক্রান্তের খবর ক্ষেত্র বিশেষ আলোচনায় প্রধান্য পায় বলে শোনা যায়। এইদিকে বরিশালেও সৃস্টি হয়েছে আলোচনা এবং উৎসুক প্রশ্ন। তার অনুসারী নেতা কর্মী এমনকি তার রাজনৈতিক বিশ্বস্ত সহচর বরিশাল মহানগর আ’লীগ নেতা মাহমুদুল হক খান মামুনও প্রতিমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সর্ম্পকে বাস্তবিক তথ্যাদি নিশ্চিত হতে না পারায় তারাও একধরনের গোলক ধাঁধাঁর মধ্যে রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে এই অভিমত পাওয়া যায়। এমনকি তিনি সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে তাদের কাছে তথ্য নেই। তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিমন্ত্রী তার নিজ বাসায় রয়েছেন কিন্তু অসুস্থ্য। প্রতিমন্ত্রীর পিএস শফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, মন্ত্রী সুস্থ রয়েছেন। কিন্তু তিনি এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে বুধবার (৮ জুলাই) দুপুরে এই প্রতিবেদক আলাপকালে জাহিদ ফারুক শামীমের শরীরের করোনা নিয়ে নাটকীয় টেস্ট সর্ম্পকে অবগত নয় বলে দাবী করেন। তার দাবি প্রতিমন্ত্রী করোনায় আক্রান্তের খবর সঠিক নয়। অসুস্থ্যতা জনিত কারনে বেশ কিছু দিন চিকিৎসকের পরামর্শে সেনা নিয়ন্ত্রিত সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে স্বীকার করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ রাখেন। তিনি জানান, বর্তমানে সুস্থ প্রতিমন্ত্রী দুই এক দিনের মধ্যেই নিজ বাসায় ফিরতে পারেন। ফলে এক সপ্তাহকাল ধরে সরকারের এই মন্ত্রীর করোনা আক্রান্তের খবর নিয়ে ধম্রজালে সৃষ্টি হয়েছে নানা খবর।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার