Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালী শহরের ৫টি ওয়ার্ড রেড জোন চিহ্নিত, লকডাউনের সুপারিশ 
Sunday June 14, 2020 , 9:24 pm
Print this E-mail this

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোধে এক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী শহরের ৫টি ওয়ার্ড রেড জোন চিহ্নিত, লকডাউনের সুপারিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই লকডাউনের সুপারিশ করে পটুয়াখালী জেলা করোনা প্রতিরোধ কমিটি। পটুয়াখালী জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২নং, ৩নং, ৬নং, ৭নং এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়। ৪নং এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১নং ও ৯ নং ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়। সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মো: জাহাঙ্গীর হোসেন সিপন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক