Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 
Friday January 31, 2020 , 12:10 pm
Print this E-mail this

পটুয়াখালীতে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীতে আল জামান সাইম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল সাইমের। সায়েম কলাপাড়া উপজেলার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে তাঁর মায়ের সাথে সবুজবাগের একটি ভাড়াবাসায় থাকত। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আমিনুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়। পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মেহেদী হাসান জানান, সবুজবাগ এলাকার হোসাইনের বাসার ভাড়াটিয়া ছিল মা-ছেলে। ভাড়াবাসায় থেকেই শহরের লতিফ মিউনিসিপাল সেমিনারি বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল সাইম। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।




Archives

Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক
Image
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু