Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর দুমকিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে রুবেল শরীফ গ্রেফতার 
Thursday February 20, 2020 , 1:40 pm
Print this E-mail this

পটুয়াখালীর দুমকিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে রুবেল শরীফ গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকিতে চুরি-ছিনতাই, মারামারি, মাদক, চাঁদাবাজীসহ অন্তত: ১০মামলার আসামী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রুবেল (৩৬) ওরফে রুবেল শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা পূর্ব-কার্ত্তিকপাশার মুন্সীর হাট এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশের একটি টিম রুবেলকে আটক করেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের ছদ্মবেশী একটি টিম মুন্সীর হাট সংলগ্ন গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেলের বিরুদ্ধে বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া, দুমকি, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় অন্তত: ১০টিরও বেশী মামলা রয়েছে। পটুয়াখালীর বিশেষ ট্রাইবুনাল আদালতের মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রুবেল শরীফের গ্রামের বাড়ি উপজেলার পূর্ব কার্ত্তিকপাশা গ্রামে। তার পিতার নাম মৃত আলতাফ শরীফ। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে রুবেল শরীফকে থানা হাজতে রাখা হয়েছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার