Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৌকায় ভেসে ইতালির পথে প্রাণ গেল ৭ বাংলাদেশির 
Tuesday January 25, 2022 , 6:31 pm
Print this E-mail this

২৮০ জনের মতো যাত্রী ছিলেন, বেশিরভাগই বাংলাদেশ ও মিশরের নাগরিক

নৌকায় ভেসে ইতালির পথে প্রাণ গেল ৭ বাংলাদেশির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথারমিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইতালির উপকূলরক্ষীরা ল্যাম্পেদুসা উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে নৌকাটি শনাক্ত করতে সক্ষম হন। সেসময় তারা তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। তবে নৌকাটি তীরে ভিড়তে ভিড়তে আরও চারজন মারা যান।ল্যাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকাটিতে ২৮০ জনের মতো যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও মিশরের নাগরিক। ইউরোপে উন্নত ও নিরাপদ জীবনের আশায় প্রতি বছর লাখ লাখ আশ্রয়প্রার্থী এবং অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করেন। সাম্প্রতিক মাসগুলোতে নৌকায় করে সেদেশে প্রবেশের চেষ্টা বেড়েছে। ঝুঁকিপূর্ণ এই পথে অনেকে ইউরোপে প্রবেশে সক্ষম হলেও প্রাণহানির ঘটনাও নিয়মিতই ঘটছে। ইতালি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে এক হাজার ৭৫১ জন অভিবাসী দেশটির বিভিন্ন বন্দরে পৌঁছেছেন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ