Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লীনা 
Sunday April 19, 2020 , 4:04 pm
Print this E-mail this

অনেক দিন ধরেই অসুস্থ লীনা, দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তাঁর

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসি আহমেদ লীনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শনিবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রওনক বলেন, অনেক দিন ধরেই অসুস্থ লীনা আপা। দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তাঁর। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। আজ রবিবার (১৯ এপ্রিল) বাদ দুপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক ভূমিকা ছিল। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন ফেরদৌসী আহমেদ লীনা। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো-‘গুলশান অ্যাভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা