Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নরসিংদীতে ৩০ লাখ টাকার লোভে মেয়ে ইলমাকে হত্যার অনুমতি দেয় বাবা-মা! 
Tuesday March 10, 2020 , 10:47 am
Print this E-mail this

ইলমাকে ইট দিয়ে আঘাত করে তাঁর মুখটি ছিন্নভিন্ন করে এবং গলা কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করে

নরসিংদীতে ৩০ লাখ টাকার লোভে মেয়ে ইলমাকে হত্যার অনুমতি দেয় বাবা-মা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০১৫ সালে নরসিংদী সদর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর বাবা-মা ও স্বজনরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁকে গলা কেটে হত্যা করে। নরসিংদীর বাহেরচরে চাঞ্চল্যকর ইলমা হত্যাকাণ্ডের পলাতক আসামি মাসুম মিয়াকে গ্রেপ্তারের পর সোমবার সিআইডি এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। নিহত ইলমা বেগম (১১) ছয় ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিলো। বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইলমা খুন হন ২০১৫ সালের ২৭ মার্চ। সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ প্রতিপক্ষকে ফাঁদে ফেলার উদ্দেশ্যে ৩০ লাখ টাকার বিনিময়ে এই ভয়াবহ শিশু হত্যার কথা জানান।আসামিদের একজনের স্বীকারোক্তির বরাত দিয়ে আহমেদ বলেন, এলাকায় মো: শাহজাহান ভূঁইয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। ২০১৫ সালের ১ মার্চ শাহজাহানের বাড়িতে তার প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনার জন্য একটি  বৈঠক হয়। যেখানে শাহজাহান ইলমার বাবা মোতালেবকে তাঁর কনিষ্ঠ কন্যাকে হত্যার জন্য ৩০ লাখ টাকা অফার করেন। অর্থের লোভে মোতালেব, তার স্ত্রী মঙ্গোলি বেগম এবং আত্মীয়-স্বজনরা শিশুটিকে হত্যা করার জন্য রাজি হয়ে যান। পরিকল্পনানুযায়ী ২০১৫ সালের ২৭ মার্চ, ইলমা স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফিরছিল, এসময় ইলমার দুলা ভাই বাবলু ও ফুপাতো ভাই মাসুমের নেতৃত্বে সাতজনের একটি দল তাঁকে মাথায় আঘাত করে। তারা ইলমাকে ইট দিয়ে আঘাত করে তাঁর মুখটি ছিন্নভিন্ন করে এবং গলা কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মোতালেবকে ৩০ লাখ টাকা দেয়া হয়নি বলে সিআইডি জানায়। হত্যার পর পলাতক থাকা মাসুমকে গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সিআইডি এ তথ্য প্রকাশ করে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং