Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৯, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড 
Saturday April 27, 2024 , 10:21 pm
Print this E-mail this

জব্দ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকারী কর্মকর্তার জিম্মায়

নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন উপজেলায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে।

এ সময় ওই কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (এপ্রিল ২৭) চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। গ্রেফতার ব্যক্তির নাম মো: আয়াতুল্লাহ ব্যাপারী। তিনি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আবুল কাশেম ব্যাপারীর ছেলে। এ ঘটনায় কারখানা মালিক আয়াতুল্লাহ ব্যাপারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেক মূহিদ। রবিবার তাকে জেল হাজতে পাঠানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশসহ অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক এবং জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিক আয়াতুল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে। জব্দ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ভোলার চরফ্যশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের বকুল বেপারী বাড়ি থেকে নকল জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল ও কেমিক্যাল জব্দ করা হয়।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা