Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণের দাম 
Friday October 3, 2025 , 10:10 pm
Print this E-mail this

ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত কমলো

দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণের দাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের বাজারে ফের কমানো হলো স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে নতুন করে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৯৫ টাকায়, যা আগে ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়। বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বর্তমানে প্রতি আউন্সে প্রায় ৪ হাজার ডলার। আন্তর্জাতিক বাজারে এই দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়। বাজুসের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মুদ্রাবাজারের ওঠানামা বিবেচনায় দেশের বাজারে স্বর্ণের দামের এ সমন্বয় করা হয়েছে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!