Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই লাখ টিকটক ভিডিও উধাও! 
Sunday July 5, 2020 , 11:46 pm
Print this E-mail this

শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই

দুই লাখ টিকটক ভিডিও উধাও!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ইন্টারনেটকে নিরাপদ রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সহস্রাধিক পর্নোসাইট, আপত্তিকর অশ্লীল কনটেন্ট ও জুয়ার সাইট বন্ধ করে দেয়া হয়েছে। এবার জানা গেল, বহুল আলোচিত অ্যাপস টিকটক থেকে মুছে ফেলা হয়েছে আপত্তিকর দুই লাখ ভিডিও কন্টেন্ট। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে ১৫০টি টিকটক অ্যাকাউন্ট। বাংলাদেশি একটি জনসংযোগ এজেন্সির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রোববার এমন তথ্যই দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। বিবৃতিতে টিকটক বলছে, বাংলাদেশের মানুষ এবং সমাজের কল্যাণ ও নিরাপত্তা রক্ষার্থে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বসমূহ সম্পূর্ণরূপে অনুধাবন করেছে টিকটক। মন্ত্রণালয়টির এমন পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানায় টিকটক কর্তৃপক্ষ। বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলেন, টিকটক প্ল্যাটফর্মে যেকোনো অবৈধ ও অনুপযুক্ত কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। আমরা সবসময় স্থানীয় আইন মেনে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি, বিশেষ করে দেশের মানুষ ও সমাজের নিরাপত্তা রক্ষার্থে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মেনে চলার ক্ষেত্রে আমরা খুবই যত্নবান। এর সাথে সংগতি রেখে আমরা নিম্নোক্ত আনুষ্ঠানিক বিবৃতিটি প্রদান করছি। টিকটক বন্ধের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন