Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই লঞ্চের সংঘর্ষ : ফারহান-৯’র মাষ্টার ও সুকানি আটক 
Tuesday January 14, 2020 , 1:43 pm
Print this E-mail this

দুই লঞ্চের সংঘর্ষ : ফারহান-৯’র মাষ্টার ও সুকানি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল থেকে ছেড়ে যাওয়া কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে আসা ফারফান-৯ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হওয়ার ঘটনায় ২ জনকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল। তিনি জানান, ফারফান-৯ লঞ্চের মাষ্টার (দ্বিতীয় শ্রেনী মর্যাদার) আফতাব হোসেন ও সুকানি আব্দুল হামিদকে পিরোজপুর সদর থানাধীন এলাকা থেকে আটক করা হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু বলেন, অভ্যন্তরীন নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৮১ ক ধারা অনুযায়ী ফারহান-৯ লঞ্চটি স্থানীয় থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ ছাড়া লঞ্চটির চলাচল বন্ধ থাকবে। অপরদিকে দুর্ঘনটার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষ (চেয়ারম্যান) বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ