Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেলো ২০ জনের 
Friday May 13, 2022 , 11:56 pm
Print this E-mail this

দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেলো ২০ জনের


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও প্রায় ৭০ জনকে। ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিকাল পাঁচটার দিকে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে এই আগুন লাগে। আনন্দবাজারের খবরে বলা হয়, ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হতো। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ