Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দলীয় অনুষ্ঠানের নামে চাঁদাবাজির বিরুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রীর বার্তা 
Saturday August 29, 2026 , 10:07 am
Print this E-mail this

তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি

দলীয় অনুষ্ঠানের নামে চাঁদাবাজির বিরুদ্ধে গণপূর্ত প্রতিমন্ত্রীর বার্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসময় তিনি দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন