Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হলেন বিক্রম দোরাইসামি 
Friday August 14, 2020 , 6:01 am
Print this E-mail this

বিক্রম দোরাইসামি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হলেন বিক্রম দোরাইসামি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম কুমার দোরাইসামি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানায়। বিক্রম দোরাইসামি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন। রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন। বিক্রম দোরাইসামি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শিগগিরই তিনি ঢাকায় তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭ তম হাইকমিশনার।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা