Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝড়ের সময় জন্ম নেয়া মেয়ের নাম রাখা হলো ‘ফণী’! 
Saturday May 4, 2019 , 6:41 pm
Print this E-mail this

ঝড়ের সময় জন্ম নেয়া মেয়ের নাম রাখা হলো ‘ফণী’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চারদিকে যখন বয়ে চলেছে ঝড়ের তাণ্ডব। ভেঙ্গে পড়ছে গাছপালা। ১৭০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে চলছে হাওয়া। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় মানুষ জনকে। এমন সময়েই ভারতে জন্ম নিল ফুটফুটে এক কন্যাশিশু। ঝড়ের মধ্যেই মেয়ের জন্ম। আর ঝড়ের মধ্যে জন্ম নেয়ায় শিশুটির নাম ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে রাখা হয় ‘ফণী’। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ঊড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৩ মিনিটে জন্ম নেয় শিশুটি। শিশুটির মা মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নিউজ ১৮ খবরে বলা হয়, ঊড়িশার উপকূলে ভয়ঙ্কর ঝড়ের কথা আগেই বলা হয়েছিল। আর এই সময়টা সন্তান প্রসবের ডেট দেয়া হয়েছিল ওই মহিলার। চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু উপায় না পেয়ে ভুবনেশ্বর রেল হাসপাতালে গিয়েছিলেন। শেষপর্যন্ত সেই হাসপাতালেই জন্ম নেয় কন্যাশিশুটি। ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দেয়া নাম। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ‘ফণী’।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা