Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অনুষ্ঠিত : লিপু সভাপতি, অহিদ সম্পাদক 
Saturday February 1, 2020 , 7:41 pm
Print this E-mail this

ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অনুষ্ঠিত : লিপু সভাপতি, অহিদ সম্পাদক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে মো: মঈনুল হক লিপুকে সভাপতি (দৈনিক দেশ রুপান্তর) ও মো: অহিদ সাইফুলকে (দৈনিক স্বদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৩/০১/২০২০ইং তারিখ বৃহস্পতিবার বিকালে রাজাপুর সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে নির্বাচন কমিশনার রাজাপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান আগামী এক বছরের জন্য মো:মঈনুল হক লিপুকে সভাপতি ও মো: অহিদ সাইফুলকে সাধারণ সম্পাদক ঘেষনা করেন। এর আগে ২১/০১/২০২০ইং তারিখ মনোনয়ন পত্র দাখিল করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে একাধিক প্রার্থী না থাকায় ৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল পদের প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন, নির্বাচন কমিশনার গোলাম বারী খান। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবু বকর সিদ্দীক (বরিশাল সময়), সহ-সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা (ভোরের আলো), অর্থ সম্পাদক মো: জামাল হোসেন (দখিনের খবর)।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, তুহিন মাতুব্বর (বরিশাল প্রতিদিন) ও মো: দেলোয়ার হোসেন মিলন (দৈনিক তালাশ)। এসময় রাজাপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলম বাবুল ও মালেক কলেজ প্রভাষক মো: জহির উদ্দিন বাবর উপস্থিত থেকে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভেচ্ছা
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ