Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘জয়িতা পদকে’ ভূষিত সফল পাঁচ নারীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
Tuesday March 10, 2020 , 11:02 am
Print this E-mail this

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও নারী উন্নয়ন’ শীর্ষক প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়

‘জয়িতা পদকে’ ভূষিত সফল পাঁচ নারীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘জয়িতা পদকে’ ভূষিত সফল পাঁচ নারীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা হলেন-আনোয়ারা বেগম, ডা. সুপর্ণা দে সিম্পু, মরহুম মমতাজ বেগম, অরনিকা মেহেরিন ঋতু ও সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও নারী উন্নয়ন’ শীর্ষক প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন, ইউএন উইমেনের এই দেশীয় প্রতিনিধি ও ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ক শোকো ইশিকাওয়া।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং