Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন 
Tuesday January 25, 2022 , 8:16 pm
Print this E-mail this

আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের শিল্পী সমিতি

জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন


মুক্তখবর বিনোদন ডেস্ক : ‘ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়তা মা, তার মাগফেরাত কামনা করি। তিন হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক, আমরাও মামা কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো’- মজার ছলে আজ সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানকে এ কথা বলেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন। গেল ২৩ জানুয়ারি মিশা সওদার-জায়েদ খান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেঁদে কেঁদে জায়েদ খান বলেন, ’আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোর বিয়ে করতে হবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক।’ সে কথার পরিপ্রেক্ষিতেই আজ জায়েদকে বিয়ে করার পরামর্শ দেন ইলিয়াস কাঞ্চন। সভায় ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি একটু রাগি ছিলাম। কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর পর আমি নিজেকে অনেক পরিবর্তন আমি করেছি। অতি সাধারণ হয়ে গেছি। যারা নেতৃত্বে থাকে তাদের রাগ থাকলে চলে না। তাদের হতে হয় বিনয়ী। অনেকে হয়তো আড়ালে বলছেন কাঞ্চন এতো বড় নায়ক তোমরা কি উনার পাশে যেতে পারবে? তাদের বলি আমরা তো এইসব মানুষদের সঙ্গে সারাজীবন থেকেছি। এইসব নৃত্যশিল্পী, ফাইটার, অভিনেতা এদের পাশাপাশি বসেই অভিনয় করে এসেছি। আজ কেন পারবে না।’ ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের শিল্পী সমিতি। এই সমিতিকে আমরা কেন রোহিঙ্গা ক্যাম্পের মতো করবো। আমরা এখানে শান্তিতে অবাধে চলাফেরা করবো। এখানে শিল্পীরা সম্মানের সঙ্গে থাকবো। শিল্পী সমিতিতে এসে আপনাদের সেই সম্মান আমরা বৃদ্ধি করবো।’ সর্বশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ দেন ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার (জানুয়ারি ২৫) দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া ছিলেন বরেণ্য সব সিনিয়র অভিনেতা ও নির্মাতারা।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী