Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জানা কথা – কামরুন নাহার মুন্নী 
Thursday September 9, 2021 , 3:45 pm
Print this E-mail this

জানা কথা – কামরুন নাহার মুন্নী


জানা কথা
– কামরুন নাহার মুন্নী
তেলা মাথায় তেল ঢালে কেউ
শুকনো মাথায় বেল,
আজব চালে চলছে সবই
এই দুনিয়ার খেল।
আহারে যার নেই রুচি তার
সামনে খাবার বাড়া,
নেই ঘরে যার খাই বেশি তার
এই দুনিয়ার ধারা।
যার আছে তার লাগবে আরো
ছুটছে অবিরত ,
লোভের নেশায় মত্ত হয়ে
ছুটছে যে যার মতো।
সবার আগে যেতেই হবে
কেউ রবে না পিছে,
ধৈর্য ধরো সবুর করো
সব উপদেশ মিছে।
সুযোগ পেলেই কামড়ে ধরে
মারছে ফাঁকে ল্যাং,
দরকারে যে পায়ে ধরে
সে ভেঙে দেয় ঠ্যাং।
আগুন ফুলে হয় কলাগাছ
পেট ফুলে হয় ঢোল,
পায়ের সাথে পা লাগিয়ে
বাঁধায় গন্ডগোল।
পরের মাথায় কাঁঠাল ভাঙা
খুব যে সহজ কাজ,
চোরের উপর বাটপারিটা
চলছে খুবই আজ।
বলবো কী আর এসব কথা
জানেন সকল জনে,
ধনির যত ধনই থাকুক
মানুষ সুন্দর মনে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩