Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জমকালো আয়োজনে বরিশালে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
Monday March 2, 2020 , 6:52 pm
Print this E-mail this

বক্তারা তাদের আলোচনায় পত্রিকাটির ভুয়সী প্রশংসা করে আগামীতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন

জমকালো আয়োজনে বরিশালে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনে বরিশালে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দিনটি উদযাপন উপলক্ষে কেক কাটেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম। এরআগে শহীদ আব্দুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সময়ের আলোর বিগত এক বছরের ইতিবাচক ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন-অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, র‌্যাব-৮’র উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল হাসান মঈন, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও সাংবাদিক কাজল ঘোষ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এসএম ইকবাল, দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহামুদ। এসময় বক্তারা তাদের আলোচনায় পত্রিকাটির ভুয়সী প্রশংসা করে আগামীতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে সকলকে সাথে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান কেক কেটে সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সঞ্চলনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দৈনিক রুপান্তর পত্রিকার বরিশাল ব্যুরো চিফ সাইফুর রহমান মিরণ। এসময় উপস্থিত ছিলেন-দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম রফিকুল ইসলাম, অনলাইন নিউজপোর্টাল বরিশালটাইমস’র ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব, নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব এবং বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, গৌরনদী প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মনির এবং বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও সময়ের আলোর উপজেলা প্রতিনিধি রাহাদ সুমন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার