Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : পীরজাদা হারুনকে নিষিদ্ধ করল ১৭ সংগঠন 
Saturday January 29, 2022 , 7:30 pm
Print this E-mail this

পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : পীরজাদা হারুনকে নিষিদ্ধ করল ১৭ সংগঠন


মুক্তখবর বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ১৭ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান। সোহানুর রহমান সোহান বলেন, ‘পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। এজন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহীদুল হারুন। আমরা এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলাম।তাকে আর কোনোদিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না।’




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী