Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গায়ক আকবর আইসিইউতে 
Saturday November 5, 2022 , 7:54 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ খ্যাত আকবর অসুস্থ

গায়ক আকবর আইসিইউতে


মুক্তখবর বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক আকবর। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। শনিবার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। তিনি বলেন, সব ঠিক চলছিলো। আমরা ভারতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পরিবার থেকে প্রস্তুতিও নিচ্ছিলাম। হঠাৎ করে তিনি (আকবর) শরীর খারাপ লাগছে বলে জানান। তারপর আমরা আজ (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার দেখে তাকে আইসিইউতে নিয়ে গেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ খ্যাত আকবর অসুস্থ। কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে। ফলে সম্প্রতি তার একটি পা কেটে ফেলতে হয়েছে। এরপর তার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে সম্প্রতি বাসায় ফিরেছিলেন। উন্নত চিকিৎসা নিতে ভারত যাওয়ার কথা ছিল আকবরের। তবে ফের অসুস্থ হয়ে হাসপাতালে এ গায়ক।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী