Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খোঁজ মিলেছে বরিশাল বানারীপাড়ার সেই সেঁতারা পাগলির 
Saturday February 19, 2022 , 9:12 pm
Print this E-mail this

স্বামী মারা যাবার পরেই সেঁতারা বেগমের ব্রেইন বিকৃত হতে শুরু করে

খোঁজ মিলেছে বরিশাল বানারীপাড়ার সেই সেঁতারা পাগলির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারের কোন এক দোকানে সকাল হলেই আসতেন সেঁতারা পাগলি। বলতেন ভাত দাও, ভাত দাও। হোটেল দোকানীরা প্লেট ভরে ভাত দিতেন সেঁতারা পাগলিকে। দুপুরে কোন দিন আসলেও আসতেন, বেশির ভাগ দিনই আসতেন না। তবে রাত হলে চায়ের দোকানের সামনে এসে ভির ভির করে কি যেন বলতেন। তখন দোকানীরা চা ও রুটি দিতেন। রং চা তিনি খেতেন না। ওনার বাড়ি বানারীপাড়া পৌর শহরের ৪নং ওয়ার্ডে। তার পিতার নাম মরহুম জবেদ আলী বেপারী। স্বামী মৃত আব্দুল হক। সাংসারিক জীবনে তার দুটি মেয়ে। তবে তারা মায়ের ব্রেইন বিকৃত হবার পরে কোন প্রকার খোঁজ-খবর নেয় না বলে জানা গেছে। স্থানীয়রা জানান, স্বামী আব্দুল হক মারা যাবার পরেই সেঁতারা বেগমের ব্রেইন বিকৃত হতে শুরু করে। সে প্রায় ৩০ বছর হয়েছে। সেই থেকেই তার রাস্তায় রাস্তায় ঘরবসতি। তার এক আপন ভাই আছেন বন্দর বাজারে কাপড়ের ব্যবসায়ী। সেও বোনের কোন খেয়াল রাখেনা বলে স্থানীয়রা জানান। অবাক করার বিষয় হলো সেঁতারা পাগলি বেশির ভাগ সময়ই তার নিজ বাড়ি পৌর শহরের ৪নং ওয়ার্ডের বর্তমান প্রাথমিক শিক্ষক সমিতির অফিসের বারান্ধায় কাটালেও কখনও কোন বাড়িতে গিয়ে কিছু খেতে চাইতেন না। কারও কোন ক্ষতিও করতেন না। এলাকার বাসিন্দারাসহ বন্দর বাজারের সকলেই এ জন্য তাকে ভলোবাসতেন। সেই ভালোবাসার প্রিয় সেঁতারা বুয়াকে প্রায় ৪ মাস না দেখে সবাই মনে করেছিলেন হয়তো এই নাট্টমঞ্চ ছেড়ে তিনি চলে গেছেন। তবে না তিনি বেঁচে আছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারী) এমনটাই জানালেন পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত-১) মোসাম্মত ডেইজী বেগমের স্বামী মোস্তফা কামাল। পরে তাদের বাসায় গিয়ে খোঁজ মিলে সেঁতারা বেগমের। অবাক করার বিষয়, বিদায়ী সাল ২১’র অক্টোবর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে সেঁতারা পাগলি সিনেমা হল রোডে পড়েছিলেন। সে সময়ে ওই সড়ক দিয়ে হেটে যাবার সময় ডেইজী বেগম তাকে পড়ে থাকতে দেখে, কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন অনেক জ্বর। সমস্ত শরীর কাঁপছে। তাৎক্ষণিক নিয়ে যান বানারীপাড়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়েছে বটে তবে ভর্তি নেয়নি। প্রয়োজনীয় ঔষধ ক্রয় করে কাউন্সিলর ডেইজী বেগম অসুস্থ সেঁতারা পাগলিকে নিয়ে ৩নং ওয়ার্ডের নিজ বাড়ির একটি কক্ষে ঠাঁই দেন। সে সময় থেকে এখন পর্যন্ত সেঁতারার বসতি ওখানেই হয়েছে।

নিজ হাতে গোসল করিয়ে পরিধেয় কাপড়ও পাল্টে এমনকি প্রকৃতির ডাকের পানি খরচও ওই কাউন্সিলর ডেইজী বেগম করিয়ে দিয়েছেন, যতদিন গুরতর অসুস্থ ছিলেন। বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর ডেইজী বেগম বলেন, জনপ্রতিনিধি হয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজের মনকে স্থির করে রাখতে পারিনি। তবে প্রায় ৪ মাস হয়ে যাবার পরে তার ভাই বন্দর বাজারের ব্যবসায়ী মাত্র একটি বারের জন্য বোনকে কেবল এক নজর দেখে গেছেন। দুটি মেয়ে মায়ের অসুস্থতার খবর পেয়েছে তবে দেখতে আসেনি। সরজমিনে দেখা গেছে সকলের প্রিয় সেঁতারা পাগলি খুব ভালোই আছেন ওই বাড়িতে।তিন বেলা পেট পুরে খাবার আর লেপ-তোষকে ঘুম তার ওপরে আবার ঔষধ সেবন চলছে তার। এ ঔষধে তার শারীরিকভাবে সুস্থতা আসলেও ব্রেইনে যে সমস্যা তা সঠিক চিকিৎসা না হলে ঠিক হবার নয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা