প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ!
Saturday August 15, 2020 , 9:45 am
পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে সহ মা সুস্থ আছেন
কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ!
মুুুুুুুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার দুপুরে কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে যমজ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। প্রসূতি ওই মায়ের নাম শারমিন আক্তার। তিনি লাকসামের উত্তরদা মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী। ওই পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। বর্তমানে সব সন্তানসহ মা সুস্থ আছেন। লাকসাম জেনারেল হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস বলেন, সকালে ওই নারীর প্রসববেদনা উঠলে তিনি হাসপাতালে ভর্তি হন। গাইনি বিশেষজ্ঞ লতিফা আক্তারের তত্ত্বাবধানে দুপুরে ওই নারী কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একে একে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের বাবা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান মারা গেছে। বর্তমানে পাঁচ সন্তান হওয়ায় তিনি মহাখুশি। সবার কাছে নবজাতক ও মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।