Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় ভোলার লালমনিরহাট জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের ইন্তেকাল 
Wednesday June 24, 2020 , 10:42 pm
Print this E-mail this

করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়

করোনায় ভোলার লালমনিরহাট জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের ইন্তেকাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস আহমেদ (৫৮) করোনায় আক্রান্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস আহমেদের জামাতা লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদউর রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল এবং ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ জুন জেলা ও দায়রা জজের সাবেক সহকর্মী ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। জজের আত্মীয়রা জানান, গত ১ জুন জজ ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় যান। এরপর তাঁর শরীর খারাপ হলে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে রাখা হয়।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ