Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাকালে বাংলাদেশ পুলিশের অনবদ্য ভূমিকার প্রশংসা পররাষ্ট্রমন্ত্রী’র 
Tuesday July 21, 2020 , 8:27 am
Print this E-mail this

বাংলাদেশ পুলিশ সব সময় আপনার (আইজিপি) অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে

করোনাকালে বাংলাদেশ পুলিশের অনবদ্য ভূমিকার প্রশংসা পররাষ্ট্রমন্ত্রী’র


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় ২০ জুলাই ২০২০ খ্রি. সোমবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চলমান করোনাকালে সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের বীর সদস্যদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে শাহাদতবরণকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আইজিপি মহোদয় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী পুলিশের অন্তর্ভুক্তির বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বলিষ্ট ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় আপনার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।সাক্ষাতকালে আইজিপির সাথে অতিরিক্ত আইজি জনাব এস এম রুহুল আমিন, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান (ডিআইজি) জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) প্রমুখ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন