Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার সৃজিতের ‘নজরে’ দুই বাংলাদেশি নায়িকা, উত্তপ্ত শোবিজপাড়া 
Tuesday July 21, 2020 , 8:37 pm
Print this E-mail this

শুধু সাবা নয়, জয়া আহসানকেও নজরে রেখেছেন, তাকেও ফলো করছেন সৃজিত

এবার সৃজিতের ‘নজরে’ দুই বাংলাদেশি নায়িকা, উত্তপ্ত শোবিজপাড়া


মুক্তখবর বিনোদন ডেস্ক : অনেক বিতর্ক টপকে মিথিলাকে বিয়ে করেন সৃজিত। এ নিয়ে এখনো আলোচনা হচ্ছে। তারই মাঝে আরেকজন হাজির! নাম সোহানা সাবা। অবশ্য এখনো তেমন কিছু সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে কিছু ফিসফাস। আর সেই ফিসফাসকে কেন্দ্র করে বেরিয়ে আসল একটা ক্লু। ইনস্টাগ্রামে দেখা গেল এই বাংলাদেশি অভিনেত্রী সাবাকে ফলো করছেন সৃজিত। মাঝে মধ্যে তার ছবিতে লাইক এবং বিভিন্ন রিঅ্যাক্টও দেন তিনি। তবে কী যা শোনা যাচ্ছে তা সত্য! কে জানে? হলেও হতে পারে। এ নিয়ে অবশ্য দুই পক্ষের কারো মন্তব্য পাওয়া যায়নি। শুধু সাবা নয়, জয়া আহসানকেও নজরে রেখেছেন। তাকেও ফলো করছেন সৃজিত। যদিও গুঞ্জন আছে মিথিলার আগে জয়াকে পছন্দ ছিল সৃজিতের। তবে বিয়ের পরও কী ভোলা যাচ্ছে না! প্রসঙ্গত, সোহানা সাবা, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন। তার ক্যারিয়ার শুরু মূলত নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত। পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন এই সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের এক ছেলেও জন্মগ্রহণ করে। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।

সূত্র : পূর্বপশ্চিম




Archives

Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে