Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার কোরবানি ঈদে বরিশাল কাপাবে ‘তুফান’ 
Tuesday June 28, 2022 , 6:56 pm
Print this E-mail this

দেখতে যেমন, তেমন তার রাজকীয় ভাব, মেজাজও তেমন

এবার কোরবানি ঈদে বরিশাল কাপাবে ‘তুফান’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেখতে যেমন, তেমন তার রাজকীয় ভাব, মেজাজও তেমন বেশ গরম। দেখাশোনা করার জন্য রয়েছে তার তিন জন লোক। মালিক শখ করে নাম রেখেছেন ‘তুফান’। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীর হাট বাজার সংলগ্ন এলাকায় ইমদাদুল হক রায়হানের ফ্রিজিয়ান জাতের তুফান নামের গরুটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন লোকজন ছুটে আসছে। প্রায় ৬ ফুট উচ্চতার সাদা-কালো রংয়ের তুফানকে নিয়ে ইতিমধ্যেই বরিশালে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। গরুটির মালিক রায়হান বলেন, তুফানের খাদ্য তালিকায় রয়েছে ধান ভাঙ্গা, গম ভাঙ্গা, ভুট্রা ভাঙ্গা, নেপিয়ার কাঁচা ঘাস। দিনে তিন বার গোসল করাতে হয়। প্রতিদিন সঠিক পরিচর্যায় গরুটির পিছনে প্রায় ১২ শ’ টাকা ব্যয় হচ্ছে। পাশাপাশি তিন জন লোক তুফানের দেখাশোনা করছে। এছাড়া একজন লোক সার্বক্ষণিক তুফানের সাথেই রাখতে হয়। তিনি আরো বলেন, বর্তমানে তুফানের ওজন প্রায় ২৫ মন হয়েছে। গত বছর বরিশালের একটি হাটে তুফানকে উঠালে ক্রেতারা ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠিয়েছে। দরদাম না মেলায় তুফানকে বিক্রি না করে আবার লালন পালন শুরু করা হয়। এ বছর সঠিক পরিচর্যায় আরো মোটা তাজা করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে তুফানের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। রায়হান বলেন, কোরবানি হলো আল্লাহ্’র সন্তুষ্টি অর্জনের জন্য। সেখানে লালন পালনে ব্যয়ভারের সাথে সামঞ্জস্য রেখে দাম হাঁকানো হয়েছে। তাছাড়া যদি কোন ক্রেতা গরুটি নিতে চায় তবে সেক্ষেত্রে দরদামের সুযোগ রয়েছে। সকলকে তিনি তুফানকে এসে ঘুরে দেখার আহ্বান জানান।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন