Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবারের ঈদ ‘আনন্দ মেলায়’ নানা চমক 
Monday June 27, 2022 , 4:19 pm
Print this E-mail this

বিটিভির নিজস্ব স্টুডিওতে আনন্দ মেলার শুটিং সম্পন্ন

এবারের ঈদ ‘আনন্দ মেলায়’ নানা চমক


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রতিবারই ঈদ উপলক্ষে নির্মিত হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র বিশেষ পর্ব। যেখানে বরাবরই থাকে নিত্য-নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের আনন্দ মেলার সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে। নিজের অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় ৪-৫টি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলায় থাকছে বিভিন্ন চমক। আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নেবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের ওপর ৩টি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী