Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এই বীরযোদ্ধাকে জানাচ্ছি স্যালুট : মাশরাফি 
Friday April 17, 2020 , 1:19 pm
Print this E-mail this

মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে

এই বীরযোদ্ধাকে জানাচ্ছি স্যালুট : মাশরাফি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা: মো: মঈন উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা: মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন। মানুষের প্রতি, দেশের প্রতি তাঁর এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- “স্যালুট”।

সূত্র : ফেসবুক থেকে সংগৃহীত




Archives
Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ