Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার দরকার-এ্যাড. বলরাম পোদ্দার 
Saturday February 12, 2022 , 5:46 pm
Print this E-mail this

দেশ ও সরকার নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে-বলরাম পোদ্দার

উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার দরকার-এ্যাড. বলরাম পোদ্দার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা। দেশ ও সরকার নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে। একাত্তরের মতো নতুন এক যুদ্ধে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে খাঞ্জাপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ভালো মানের শীতবস্ত্র (এক হাজার) কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার এ কথাগুলো বলেন। শীতবস্ত্র কম্বল নিতে আসা নানা ধর্ম, বর্ন ও বিভিন্ন শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া গ্রাম বাংলায় পর্যন্ত পৌঁছে গেছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রাম-গঞ্জে বইছে শহরের বাতাস। নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিলকিস আক্তার, পল্লী উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক দিলীপ কুমার দাস, বিল্টু সাহা, আশিষ দাস, সমাজসেবী মোঃ মিন্টু বেপারী, সুমন চন্দ্র মালো প্রমূখ।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন