Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদে হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’ 
Thursday July 7, 2022 , 5:12 am
Print this E-mail this

ঈদের দিন এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে

ঈদে হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রতি বছর দুই ঈদে দুইটি নাটক নির্মাণ করেন খ্যাতিমান উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদুল আজহাতেও নতুন নাটক নিয়ে আসছেন তিনি। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। এবারের ঈদের নাটক বিষয়ে হানিফ সংকেত বলেন, ‘সমসাময়িক এই নাটকের বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে।’ তিনি বলেন, ‘একটি পরিবারের সদস্যদের বিভিন্ন অভিজ্ঞতাকে কেন্দ্র করে এই পারিবারিক গল্পটির কাহিনী এগিয়েছে। এখানে মা-বাবা, ভাই-বোন, দুলাভাইয়ের মতো পরিবারের প্রিয় চরিত্রগুলো রয়েছে’। ঈদের নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দিপা ও নজরুল ইসলামসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন হানিফ সংকেত নিজেই। ঈদের দিন রাত পৌনে ৯টায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির