Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ হানিফ সংকেতের-‘ইত্যাদি’ 
Sunday April 23, 2023 , 10:09 pm
Print this E-mail this

ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায়

ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ হানিফ সংকেতের-‘ইত্যাদি’


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এবারো ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশেষ এই পর্ব শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

গানের চিত্রায়ণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল।

‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ।এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন হানিফ সংকেত। ত্রিমাত্রিক নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

ছন্দে ছন্দে একটি ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

তিনজন অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অভিনয় করানো হয়। মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন মিউজিক্যাল ড্রামা। রিচি সোলায়মানকে দীর্ঘদিন পর এ পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন।

ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে দলীয় সংগীত।

এ পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ এবং চিত্রনায়িকা বুবলী।

ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। নির্বাচিত চারজন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রয়েছে নাতি আর নানিও।

ইত্যাদির শিল্প নিদের্শনা করেছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন অর্থাৎ রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক