Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের আগেই বরিশালে বকেয়া বেতন-বোনাসের দাবি টেক্সটাইল শ্রমিকদের 
Friday May 22, 2020 , 4:09 pm
Print this E-mail this

অবিলম্বে বকেয়া বেতন ও বোনাস দেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা

ঈদের আগেই বরিশালে বকেয়া বেতন-বোনাসের দাবি টেক্সটাইল শ্রমিকদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদের আগেই এপ্রিল মাসের বকেয়া বেতন এবং বোনাস না পেলে আন্দোলনের হুমকি দিয়েছে বরিশালের একটি টেক্সটাইল কারখানার শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডের জেলা বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই হুশিয়ারি দেন ওই টেক্সটাইলের উর্ধ্বতন সময় রক্ষক ও শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা ফরহাদ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রামন এড়াতে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে কোন পূর্ব ঘোষণা ছাড়াই ৫ এপ্রিল থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। অনেক আবেদন-নিবেদনের পর কর্তৃপক্ষ তাদের মার্চ মাসের বেতন দেয়। মে মাস শেষ হতে চললেও এখন পযন্ত তাদের এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস দেয়া হয়নি। এ বিষয়ে শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শক, মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু এরপরও এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস দেয়া হয়নি। এতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। উল্টো মালিক কর্তৃপক্ষ অনেক শ্রমিককে চাকুরীচ্যুত করার হুমকী দিচ্ছে। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আগামীকাল ২৩ মে সকাল ১০টায় নগরীর রূপাতলীতে ওই টেক্সটাইল কারখানার সামনে এক মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেন সোনারাগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। অবিলম্বে বকেয়া বেতন ও বোনাস দেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ