Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘আমি বয়স্ক মানুষ….কান ধরিয়ে উঠবস করায় লজ্জা পাইছি, অপমান হইছি’ 
Monday March 30, 2020 , 12:53 pm
Print this E-mail this

এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান

‘আমি বয়স্ক মানুষ….কান ধরিয়ে উঠবস করায় লজ্জা পাইছি, অপমান হইছি’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বয়স্ক তিন ব্যক্তিকে কান ধরিয়ে উঠবস করানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পর থেকেই প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। তার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জনপ্রশাসন সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। চারজনের মধ্যে ষাটোর্ধ্ব একজন বলেছেন, মুখে মাস্ক না থাকায় তাকে যেভাবে বাজারের মধ্যে কান ধরানো হয়েছে, তা লজ্জার, অপমানের। বয়স্ক ব্যক্তিদের কান ধরিয়ে ‘বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ’ করায় মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ইতোমধ্যে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে অফিস-আদালত বন্ধ রেখে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে সরকার। আর এটা বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে মাঠ প্রশাসন কাজ করছে। শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাইয়েমা হাসান। বিকালে চিনাটোলা বাজারে মাস্ক না পরায় দুই তরকারি বিক্রেতা, একজন ভ্যানচালক এবং অবসরপ্রাপ্ত একজন স্কুল কর্মচারীকে কান ধরিয়ে দাঁড় করিয়ে নিজের মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন এই কর্মকর্তা। ওই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। বয়স্কদের সঙ্গে এই আচরণের বিচার দাবি করেন অনেকে। ক্ষোভ প্রকাশ করেনে মনিরামপুরের স্থানীয় জনপ্রতিনিধিরাও। ওই চারজনের মধ্যে শ্যামপুর গ্রামের সেই ভ্যানচালক ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রশাসনের লোকজন’ যখন বাজারে এল, তখন তিনি রাস্তার পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে। আমার কাছে এসে জানতে চাইলো মুখোশ (ফেইস মাস্ক) কই। আমি বললাম, কিনি নাই। তখন ওই ম্যাডাম কান ধরে দাঁড়াতে বললেন।

মাস্ক না পরায় বয়স্কদের কান ধরানো সেই সহকারী কমিশনার প্রত্যাহার :

“আমি বুড়া মানুষ, বাজারের এতগুলা মানুষের সামনে এভাবে কান ধরে উঠবস করালো… লজ্জা পাইছি, অপমান হইছি।” ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরার কারণে কোন আইনে একজন বয়স্ক ব্যক্তিকে কানে ধরানোর মত শাস্তি দেওয়া হল, কেনই বা সেই কান ধরার ছবি ক্যামেরাবন্দি করা হল, তা জানতে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ফোন করা হলেও তিনি ধরেননি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন সকালে বলেন, “ওই কর্মকর্তা সিনিয়র সিটিজেনের সঙ্গে অমানবিক, বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ করেছেন। আমরা তাকে প্রত্যাহার করতে ডিসিকে নির্দেশ দিয়েছি।” পরে সচিবের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বেলা সাড়ে ১১টার দিকে চিনেটোলা বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি অবমাননার শিকার চারজনের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। আহসান উল্লাহ শরিফী জানান, চারজনের মধ্যে তিনজনই ভূমিহীন। একজন একটি স্কুলে দপ্তরির চাকরি শেষে এখন অবসরে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ওই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবান এবং ফেইস মাস্ক। প্রসঙ্গত, যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

সূত্র : পূর্বপশ্চিম




Archives

Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ