Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আন্তর্জাতিক নারী দিবসে নারী সেজে গৃহকর্মীদের শুভেচ্ছা জানালেন চঞ্চল 
Monday March 8, 2021 , 5:20 pm
Print this E-mail this

বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা…ব্যাপারটা অনেকটাই লোক দেখানো

আন্তর্জাতিক নারী দিবসে নারী সেজে গৃহকর্মীদের শুভেচ্ছা জানালেন চঞ্চল


মুক্তখবর বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। সেখানে নারী সেজে একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা একটি ছবিও পোস্ট করেন।

চঞ্চলের স্ট্যাটাসটি পাঠকদের হুবহু তুলে দেওয়া হলো :-

“বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা…ব্যাপারটা অনেকটাই লোক দেখানো।

সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব ঘটা করেই, এ রকম অনেক দিবসই পালিত হয়।

‘….বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর’-এটা কি শুধুই কবিতার লাইন? নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে?

বিশেষ একটি দিনে নয়…সারা বছরজুড়ে, ঘরে-বাইরে সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হোক…

করুনা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যহত থাকুক…

মাতৃরুপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস…”

স্ট্যাটাসের শেষে চঞ্চল লিখেছেন, তার পোস্ট করা ছবিটি একটি বিজ্ঞাপন চিত্রের। সেখানে তিনি নারী চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি ছিল গৃহকর্মীর।

তাই বিজ্ঞাপন চিত্রের এ ছবিটি দিয়ে চঞ্চল চৌধুরী নারী দিবসে সব গৃহকর্মীকে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম