Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আত্মহত্যা করেছেন বলিউডের সুশান্ত সিং রাজপুত 
Sunday June 14, 2020 , 6:39 pm
Print this E-mail this

কয়েকদিন আগেই সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যায় ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত

আত্মহত্যা করেছেন বলিউডের সুশান্ত সিং রাজপুত


মুক্তখবর বিনোদন ডেস্ক : গোটা বিশ্ব যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাৎই বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল।

আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত।

রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। উল্কার মতো উত্থান সুশান্ত সিংহের। ছোট পর্দা থেকে লম্বা লাফ বড় পর্দায়। বলিউডে তাঁর প্রথম ছবিই সাড়া ফেলে দিয়েছিল-কাই পো চে। তার মুক্তি পাওয়া শেষ ছবি ছিছোড়ে। বই পড়তে অসম্ভব ভালবাসতেন সুশান্ত। ঝরঝরে তরুণ। উন্মাদনায় যেন সর্বক্ষণ টগবগ করছেন। ছোট পর্দায় যখন কাজ করতেন তখনই স্নেহের পাত্র ছিলেন সেটের সকলের। বলিউডেও বিগ বি থেকে শুরু করে প্রযোজক পরিচালকদের খুবই কাছের ছিলেন সুশান্ত। তাঁর এমন মর্মান্তিক পরিণতি যেন আন্দোলিত করে দিয়েছে বলিউড তথা তামাম সিনেমাপ্রেমীদের। এক সময়ে ছোট পর্দায় সেনসেশন ছিলেন সুশান্ত সিংহ। অত্যন্ত জনপ্রিয় টেলি সিরিয়াল ‘পবিত্র রিস্তায়’ তিনি ছিলেন মুখ্য চরিত্র। সৌমকান্তি সেই তরুণের আবেদন ছুঁয়ে গিয়েছিল বহু দর্শকের হৃদয়। বলতে গেলে সেই অভিনয় ও সারল্যে মুগ্ধ হয়েই কাই পো চে-র জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক অভিষেক কাপুর। পরবর্তী কালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। এই ছবি করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই অভিনেতা। সুশান্তের বয়স মাত্র ৩৪ বছর। ১৯৮৬ সালে বিহারের পাটনায় জন্ম তাঁর। পরে পড়াশুনা শেষ করে মুম্বাই চলে এসেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হলেও বরাবরই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। ২০০৮ সালে হিন্দি সিরিয়াল দিয়েই তাঁর হাতে খড়ি। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। তাঁর অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে রয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘পিকে’। উল্লেখ্য, কয়েকদিন আগেই সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যায় ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। তিনি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে নিজেই এ নিয়ে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন।




Archives

Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক