Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগামীকাল রবিবার (২১ জুন) সূর্যগ্রহণ, দেখা মিলবে রিং অব ফায়ারের 
Saturday June 20, 2020 , 10:14 pm
Print this E-mail this

যদি সূর্য পুরো ঢেকে যেতো তাহলে সেটি হতো পূর্ণ গ্রহণ, এবার পূর্ণ হবে না

আগামীকাল রবিবার (২১ জুন) সূর্যগ্রহণ, দেখা মিলবে রিং অব ফায়ারের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামীকাল রবিবার (২১ জুন) চলতি বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে পূর্ণগ্রহণ দেখা না গেলেও বিশ্বের বহুদেশ থেকে ‘রিং অব ফায়ার’ দেখা যাবে।বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে বেলা ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে দুপুর ১টা ১২ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ২টা ১৪ মিনিটে। এ ব্যাপারে আবহাওয়াবিদ উমর ফারুক জানান, আকাশ পরিষ্কার থাকলে ঢাকাসহ সবগুলো বিভাগীয় শহর থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে মৌসুমি বায়ুর কারণে আকাশে এখন অনেক সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই কারণে অনেক অঞ্চলের আকাশ মেঘে ঢাকা থাকার আশঙ্কাও আছে। এদিকে সূর্যগ্রহণের বিষয়ে জানতে চাইলে জ্যোতির্বিদ এফ আর সরকার জানান, সূর্যগ্রহণ শুরু হবে আফ্রিকার কঙ্গো থেকে। এরপর সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, তিব্বত ও চীন—এই কয়েকটি দেশের ওপর দিয়ে যাবে। এসব দেশগুলোর মধ্যে সূর্যের আলো পড়া ৮০ মাইল জায়গা জুড়ে বলয় দেখা যাবে। সূর্য পুরোপুরি ঢেকে যাবে না। চারদিক দিয়ে আলো দেখা যাবে। রিংয়ের মতো দেখা যাবে। এটাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। যদি সূর্য পুরো ঢেকে যেতো তাহলে সেটি হতো পূর্ণ গ্রহণ। এবার পূর্ণ হবে না। তিনি জানান, বাংলাদেশ থেকে এই ‘রিং অব ফায়ার’ দেখা যাবে না। তবে আংশিক দেখা যাবে। ভারতের উত্তরদিকে রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড হয়ে তিব্বতের ওপর দিয়ে চলে যাবে। ওই ৮০ মাইলের পরে যারা আছে প্রায় ২০০/৩০০ মাইল এলাকায় রিং পুরো দেখা যাবে না। রিংয়ের অর্ধেক দেখা যাবে। আমরা ঢাকা থেকে পুরো দেখতে পাবো না। আংশিক দেখতে পাবো। সূর্য ৭৩ ভাগ ঢেকে যাবে। আবার ঢাকা থেকে উত্তর দিকে গেলে অর্থাৎ তেতুলিয়া থেকে ৮৫ ভাগ আবার চট্টগ্রামের দিকে গেলে ৬৫ ভাগের মতো গ্রহণ দেখা যাবে। এই জ্যোতির্বিদ বলেন, এই গ্রহণ খালি চোখে না দেখাই ভাল। ওয়েল্ডিং গ্লাস অথবা পুরানো এক্সরে দিয়ে দেখা যাবে। গামলায় পানি দিয়ে সেই পানিতেও বাসাবাড়ি থেকে গ্রহণ দেখার সুযোগ আছে। তবে সবচেয়ে ভালো হয় সোলার ফিল্টার লাগানো চশমা। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে আরও একটি সূর্যগ্রহণ আছে। তবে সেটি শুধু দক্ষিণ আফ্রিকা থেকে দেখা যাবে। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। এর আগে গতবছরের ডিসেম্বরে সূর্যগ্রহণ হয়েছিল।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল সকাল ৯টা ৪৬ মিনিটে। প্রথম দেখা যাবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। সেটি দেখা যাবে কঙ্গোর বোমা শহর থেকে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহর থেকে বেলা ১২টা ৪০ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হওয়া দেখা যাবে ফিলিপাইনের সামার শহর থেকে দুপুর ২টা ৩১ মিনিটে আর গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে। আবহাওয়া অফিস জানায়, ঢাকায় এই গ্রহণ দেখা যাবে বেলা ১১টা ২৩ মিনিটে,  পূর্ণ গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে, শেষ হবে ২টা ১৪ মিনিটে। প্রায় একই সময়ে দেশের অন্য বিভাগীয় শহরগুলোতে এই গ্রহণ দেখা যাবে। তবে মিনিটের হিসেবে কিছুটা কম বেশি হবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা