Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অস্থির বরিশালের সবজির বাজার 
Friday August 28, 2020 , 8:41 pm
Print this E-mail this

নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে না চাহিদামতো, বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে

অস্থির বরিশালের সবজির বাজার


মোঃ শহিদুল ইসলাম, অতিথি প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও নদনদীর পানি বৃদ্ধির কারনে প্রভাব পড়েছে কাচা বাজারগুলোতে। তার ব্যাতিক্রম নয় বরিশালেও। নগরীতে যে সব জেলা থেকে সবজি আসে সে সব জেলা পানিতে তলিয়ে যায়। যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে না চাহিদামতো। এতে নগরী এবং উপজেলার বাজারগুলোতে দাম বেড়েছে বেশির ভাগ সবজির। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। শুক্রবার নগরীর বটতলা, চৌমাথা, নতুন বাজার, নথু্ল্লাবাদ, বাংলাবাজার সাগরদী, রুপাতলী বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারগুলো ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও ঢেঁরশ। বাজার ভেদে কাচামরি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১৫০ টাকা কেজি। অর্থাৎ দু’তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০-১৫০টাকা। ঢেঁরশ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। শসার দামও বাড়তি ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ, ঢেঁরশ ও শসা মতো চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ঝিঙ্গা,পটল ও ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। কাকরোল গত সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। দাম বাড়ার এ তালিকায় রয়েছে করল্লাও। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া করল্লা দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। অপরিবর্তিত থাকা সবজির মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। বরবটির কেজি ৫০ থেকে ৬০ টাকা, আমরা ৫০ থেকে ৬০ টাকা কুড়ি বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পিস। এদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতো ১০০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল কক মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে লাল লেয়ার মুরগি। গরুর মাংস বাজার ভেদে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা