চিকিৎসার খোঁজখবর সহ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা
অসুস্থ শ্রমিকদল নেতার শয্যাপাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত) ও ২০ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি মাসুদ হাওলাদারের বাসভবনে গিয়ে তার পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির কেন্দ্রীয় এ নেতা অসুস্থ শ্রমিকদল নেতা মাসুদ হাওলাদারের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ও সবসময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।