Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অটোরিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি! 
Tuesday September 21, 2021 , 9:35 pm
Print this E-mail this

লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি, জয়ী জয়পালন পাবেন ৭ কোটি রুপি

অটোরিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অটোরিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি। লটারিতে এক রাতেই এমনই ভাগ্য বদলে গেলো ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার অটোরিকশা চালক জয়পালান পি আর। লটারির টিকিট বিক্রি হয়েছিল ৫৪ লাখ। তাদের মধ্যে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন জয়পালান পি আর নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সেই পুরস্কারের মূল্য ১২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা। ১০ সেপ্টেম্বর সেই লটারির টিকিট কেটেছিলেন ভারতের কেরালা রাজ্যের মারাডুর জয়পালান। সোমবার (২০ সেপ্টেম্বর) লটারির ফলাফল ঘোষণা করা হয়। ফল দেখতে গিয়ে জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। এরপর ভাগ্যে পাল্টে যায় তার। সংবাদ সংস্থা পিটিআইকে অটোচালক জয়পালান বলেন, আমার লটারির নম্বর ছিল টিই ৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ বিষয়ে কারও পরামর্শ নেইনি। ত্রিপুনীথুরা থেকে ‘ওনাম বাম্পার লটারি’র টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন। জানা যায়, লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি। তবে জয়ী জয়পালন পাবেন ৭ কোটি রুপি।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা