Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অগ্রিম রায়ে জয়ী ইলিয়াস কাঞ্চন ও জায়েদ, জিতলেন পরীমনিও! 
Friday January 28, 2022 , 9:37 am
Print this E-mail this

টিয়া পাখির মাধ্যমে রায় ঘোষণার এক ভিডিও প্রকাশ করেছেন শাহরিয়ার নাজিম জয়

অগ্রিম রায়ে জয়ী ইলিয়াস কাঞ্চন ও জায়েদ, জিতলেন পরীমনিও!


মুক্তখবর বিনোদন ডেস্ক : নির্বাচন শুরু হওয়ার আগেই পাওয়া গেলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেছে, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন জায়েদ খান। এ রায় প্রকাশ করলো ‘অবুঝ মন’ নামের একটি টিয়া পাখি। পাখিটি ভবিষ্যৎ বলে দিতে পারে চিঠির খামের সূত্র ধরে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমনই টিয়া পাখির মাধ্যমে রায় ঘোষণার এক ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।

ভিডিওটি এরই মধ্যে আলোচনায় এসেছে। টিয়া আরও বলছে, আজকের নির্বাচনে জয়ী হয়েছেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো নায়িকা পরীমনিও। কোনো নির্বাচন বা গুরুত্বপূর্ণ খেলার আগে পৃথিবীজুড়েই চলে নানা জরিপ আর ভবিষ্যৎবাণী। নানা রকম প্রাণীকে দিয়ে অগ্রিম রায় বা ফলাফল জানার চেষ্টা করা হয়। এবার অভিনেতা জয়ের উদ্যোগে সেই ট্রেন্ড যুক্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও। আগাম রায় দেওয়া টিয়া পাখিটির মালিকের নাম আরমান হোসেন শাহ।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী