Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯৯৯ কলে বরিশালে প্রথম ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান 
Wednesday December 20, 2017 , 7:40 pm
Print this E-mail this

সন্ধ্যা নদী থেকে ছয় বছরের শিশুকে উদ্ধার করেছেন ষ্টেশনের নৌ-ডুবুরিরা

৯৯৯ কলে বরিশালে প্রথম ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান


৯৯৯ এ কল করে সহায়তা পেতে শুরু করেছে বরিশালের মানুষ। ফায়ার স্টেশন উদ্ধার অভিযানের জন্য প্রথম কল পেয়েছেন। ৯৯৯ এর ওই কলের মাধ্যমে জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদী থেকে ছয় বছরের শিশুকে উদ্ধার করেছেন ষ্টেশনের নৌ-ডুবুরিরা। যদিও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করেছে ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হানিফ জানান, রবিবার দুপুরে ৯৯৯ থেকে তাদের টেলিফোনে একটি ফোন আসে। যার মাধ্যমে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের হাসান ঘারামীর ছয় বছরের শিশু সন্তান জিসানের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষনিক তিনি একটি ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। ওইদিন বিকেল তিনটা ৪৫ মিনিটে নদীতে উদ্ধার অভিযান শুরু করে প্রায় ৫৫ মিনিট পর শিশুটিকে মৃত অবস্থায় পানির ৫০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়। স্টেশন অফিসার আরও জানান, তাদের এ উদ্ধার অভিযানের ফাঁকে ফাঁকে ৯৯৯ থেকে কল করে অভিযানের সর্বশেষ বিষয়ে জানতে চাওয়া হচ্ছিলো। যা বরিশালের প্রেক্ষাপটে আলোচিত বিষয় হিসেবে দেখছেন তারা। ফায়ার সার্ভিস বরিশালের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, এটাই বরিশালে প্রথম ৯৯৯ থেকে আসা কল। শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়, সেখান থেকে তাৎক্ষনিক আমাদের জানানো হয়। যাদের ফায়ার সার্ভিস, হাসপাতাল বা এ্যাম্বুলেন্স অথবা পুলিশের সহায়তার প্রয়োজন হবে কিন্তু সংশ্লিষ্ট দফতরগুলোর নম্বর নেই তাদের জন্য ৯৯৯ একটি সহজ মাধ্যম বলে মনে করছেন বরিশালের সুশীল সমাজ।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!
Image
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
Image
এবার একুশে পদক পাচ্ছেন যারা
Image
কুয়াকাটায় বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি