Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ১৩, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি জেবুন্নেছা 
Saturday May 17, 2025 , 7:37 pm
Print this E-mail this

রাজধানীর ভাটারা থানা এলাকায় শামীম মিয়া হত্যাচেষ্টা মামলায়

হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি জেবুন্নেছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় শামীম মিয়া হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শনিবার (মে ১৭) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার (মে ১৬) গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন আন্দোলনকারী শামীম মিয়া। এ ঘটনায় ২২ জানুয়ারি শামীম মিয়া ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।




Archives
Image
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Image
প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
Image
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
Image
নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা
Image
সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা