Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্কুলটাইমে ড্রেস পরে আড্ডা দিলেই ব্যবস্থা 
Thursday December 8, 2022 , 7:41 pm
Print this E-mail this

সবার সহযোগিতা নিয়ে জেলাকে এগিয়ে নিতে চাই

স্কুলটাইমে ড্রেস পরে আড্ডা দিলেই ব্যবস্থা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে, আদর্শ দেশপ্রেমিক নাগরিক গড়তে সর্বাত্মক চেষ্টা করা হবে। স্কুলটাইমে ড্রেস পরে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডায় পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। তিনি বলেন, এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে আমরা একমত হয়েছি। বৃহস্পতিবার (ডিসেম্বর ৮) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামাল হোসেন, জেলা তথ্য অফিসার আহসান কবীরসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ডিসি নিঝুম আরো বলেন, নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যেসব সমস্যা রয়েছে সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। সবার সঙ্গে সুসম্পর্ক থাকলে সববিষয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে নেওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করা হয় জনসচেতনতার জন্য। অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, যাতে কেউ দ্বিতীয়বার একই অন্যায় না করে। জেলা প্রশাসক হিসেবে সবার সহযোগিতা নিয়ে জেলাকে এগিয়ে নিতে চাই। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জেলা প্রশাসককে অবহিত করেন সাংবাদিকরা।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা