Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সকল থানায় অনলাইন জিডি সেবা, রেলওয়ে পুলিশেও চালু হচ্ছে কাল 
Wednesday September 24, 2025 , 4:07 pm
Print this E-mail this

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ

সকল থানায় অনলাইন জিডি সেবা, রেলওয়ে পুলিশেও চালু হচ্ছে কাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের রেলওয়ে ইউনিটের সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। ফলে দেশের ৬টি জেলার ২৪টি রেলওয়ে থানা যুক্ত হচ্ছে জাতীয় অনলাইন জিডি প্ল্যাটফর্মে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এর মাধ্যমে দেশের সকল থানায় অনলাইন জিডি সেবা পূর্ণাঙ্গভাবে চালু হলো। এখন থেকে নাগরিকরা থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন। প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজ করার উদ্যোগের অংশ হিসেবে এ সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

মোবাইল অ্যাপে মিলবে সেবা

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই একাধিকবার সেবা গ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮–এ যোগাযোগ করতে বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তর আরও জানায়, ভবিষ্যতে অনলাইন জিডির পাশাপাশি ডিজিটাল তদন্ত ও মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং